বিবিডিসি’র একজন স্বেচ্ছাসেবক হিসেবে আপনার প্রথম ও প্রধান দায়িত্ব হলো—বিবিডিসি’র মাসিক সভা ও বিভিন্ন কর্মসূচিতে আন্তরিকতা ও উদ্যমের সঙ্গে অংশগ্রহণ করা, এবং নিজের মেধা ও শ্রম দিয়ে সংগঠনের কার্যক্রমে অবদান রাখা।
এছাড়া, বিবিডিসি’র কাজ ও উদ্দেশ্য সম্পর্কে আপনার পরিচিতদের জানানো এবং সংগঠনকে ইতিবাচকভাবে প্রচার করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তদুপরি, সংগঠনকে আরও এগিয়ে নিতে আপনি আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করতে পারেন।
পরিবর্তনের অংশ হতে চান?
বিবিডিসি (BBDC)-র সঙ্গে যুক্ত হয়ে আপনি সেই পরিবর্তনের অংশ হতে পারেন যা অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের জীবনকে আলোকিত করে। ২০১২ সাল থেকে সংগঠনটি স্বাস্থ্য, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও নারী-শিশু উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে কাজ করে আসছে, এবং আপনার সক্রিয় অংশগ্রহণ এই যাত্রাকে আরও শক্তিশালী করবে। একসাথে আমরা গড়তে পারি একটি সচেতন ও মানবিক সমাজ, যেখানে সবাই পাবে নিজের জীবন গড়ার সুযোগ। আপনার ছোট্ট উদ্যোগও হবে বড় পরিবর্তনের সূচনা, তাই আজই এগিয়ে আসুন এবং সমাজকে আরও সুন্দর ও উন্নত করার পথে ভূমিকা রাখুন।
আমি ভলান্টিয়ার হতে চাই

কেন বিবিডিসি'র সাথে যুক্ত হবেন?
বরিশালের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখুন
বরিশালের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজন সকল নাগরিকের একসাথে কাজ করা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজে অংশগ্রহণ করে, তবে আমাদের প্রিয় বরিশাল হয়ে উঠবে আরও সুন্দর ও উন্নত শহর। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ প্রতিটি ক্ষেত্রেই আপনার সামান্য উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। তাই এখনই সময় নিজেকে সমাজের সেবায় নিবেদিত করার, সময় ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর। বরিশালের প্রতিটি নাগরিক যদি দায়িত্ববোধ থেকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখে, তবে অচিরেই গড়ে উঠবে এক আলোকিত, সচেতন ও উন্নত বরিশাল, আমাদের গর্বের শহর।
সরাসরি পরিবর্তন আনুন
আপনার কাজ সরাসরি সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিটি ছোট উদ্যোগ, প্রতিটি সাহায্যের হাতই তাদের জীবনে নতুন আশা জাগাতে পারে। যখন আমরা আমাদের সময়, দক্ষতা ও সম্পদ সমাজের কল্যাণে উৎসর্গ করি, তখন তা শুধুমাত্র তাদের প্রয়োজন মেটায় না, বরং তাদের জীবনে স্বপ্ন দেখার ও এগিয়ে চলার শক্তি যোগায়। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান বা অন্যান্য মৌলিক সেবায় আপনার সক্রিয় অংশগ্রহণ তাদের জীবনকে গঠনমূলক দিক থেকে পরিবর্তন করতে পারে। তাই আজই এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান এবং আপনার কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের জীবনে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুন।
দক্ষতা ও অভিজ্ঞতা
বিবিডিসির সঙ্গে ভলান্টিয়ার হিসেবে কাজ করার মাধ্যমে আপনি শুধু সমাজসেবায় অবদান রাখবেন না, বরং নিজের লিডারশিপ, টিমওয়ার্ক এবং নতুন নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবেন যা আপনার ক্যারিয়ারে দীর্ঘমেয়াদে সহায়ক হবে। ভলান্টিয়ারদের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায় এবং পেশাদার যোগাযোগ দক্ষতা উন্নত করে। এটি কেবল তাদের ব্যক্তিগত বিকাশে সাহায্য করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও উদ্যোগী মনোভাবকে আরও শক্তিশালী করে। ফলে বিবিডিসির সঙ্গে যুক্ত থাকা মানে হল সমাজের জন্য কাজ করা এবং নিজের ভবিষ্যতের জন্য মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা।

সাধারণ জিজ্ঞাসাসমূহ (FAQ)
উত্তর দেখতে প্রশ্নের উপরে ক্লিক করুন
স্বেচ্ছাসেবক হতে কি কোনো ফি বা চার্জ লাগে?
না, বিবিসিডিসি-তে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে কোনো ফি লাগে না।
আমার কি পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে?
না, অভিজ্ঞতার চেয়ে আপনার ইচ্ছাশক্তি এবং শেখার আগ্রহই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
আমাকে সপ্তাহে কত ঘণ্টা সময় দিতে হবে?
এটা মূলত কাজের চাপের ওপর নির্ভর করে। সাধারণত কোনো ক্যাম্পেইন বা প্রোগ্রাম থাকলে কিছুটা অতিরিক্ত সময় দিতে হয়। তবে সেটি কখনোই আপনার সাধ্যের বাইরে নয়। আমাদের অধিকাংশ স্বেচ্ছাসেবকই শিক্ষার্থী, তাই কার্যক্রমগুলো এমনভাবে সাজানো থাকে যাতে তারা দৈনন্দিন কাজ শেষ করে অবসর সময়ে সহজেই অংশ নিতে পারেন।
রেজিস্ট্রেশন করার সাথে সাথেই কি আমি বিবিডিসি'র স্বেচ্ছাসেবক হিসেবে গণ্য হব?
না, রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোন কলে যোগাযোগ করবেন এবং আপনাকে একটি সাময়িক মেসেঞ্জার থ্রেডে যুক্ত করবেন। সেখানে আপনার পরিচিতি, আলাপচারিতা, কার্যক্রমে আগ্রহ এবং লক্ষ্য সম্পর্কে জানার পর আমরা সিদ্ধান্ত নেব যে আপনি বিবিডিসি’র স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত হবেন কিনা।
এই প্রক্রিয়াটি রাখা হয়েছে কারণ আমরা সংখ্যার চেয়ে গুণগত মানে বেশি গুরুত্ব দিই।
স্বেচ্ছাসেবক হিসেবে আমার মূল দায়িত্ব গুলো কি কি হবে?
কি ধরনের কাজ বিবিডিসিতে করা যাবে না?
বিবিডিসি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের নীতি, মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিম্নোক্ত কাজসমূহ কঠোরভাবে নিষিদ্ধঃ
ব্যক্তিগত স্বার্থে কার্যক্রম পরিচালনা
সংগঠনের কোনো কার্যক্রম ব্যক্তিগত প্রচার, লাভবান হওয়া বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না।রাজনৈতিক বা ধর্মীয় প্রচারণা
বিবিডিসির প্ল্যাটফর্ম কোনো রাজনৈতিক দল, ধর্মীয় মতবাদ বা বিতর্কিত ইস্যু প্রচারের জন্য ব্যবহার করা যাবে না।অশোভন বা অসম্মানজনক আচরণ
সহকর্মী, উপকারভোগী বা সংগঠনের যেকোনো সদস্যের সঙ্গে অশালীন আচরণ, বৈষম্যমূলক মন্তব্য বা অপেশাদার মনোভাব গ্রহণযোগ্য নয়।ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার
সংগঠন এর সদস্য বা কার্যক্রম সম্পর্কে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা যাবে না।অননুমোদিত উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণ
সংগঠনের অনুমতি ছাড়া কোনো প্রকল্প শুরু করা, অর্থ সংগ্রহ, মিডিয়া যোগাযোগ বা বহিরাগত প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করা সম্পূর্ণ নিষিদ্ধ।গোপনীয়তা ভঙ্গ করা
সংগঠনের অভ্যন্তরীণ তথ্য, সদস্যদের ব্যক্তিগত তথ্য বা অভ্যন্তরীণ আলোচনার বিষয় তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা যাবে না।সদস্যদের মধ্যে অনুপযুক্ত সম্পর্ক স্থাপন
বিবিডিসিতে ছেলে-মেয়ে সম্পর্ক সর্বদা ভাই-বোনের মতো পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের ভিত্তিতে গড়ে ওঠে। কোনো ধরনের প্রেমঘটিত সম্পর্ক, ব্যক্তিগত প্রণয় বা রোমান্টিক সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আমার সদস্যপদ কি বাতিল হতে পারে?
বিবিডিসির সদস্যপদ সংগঠনের নীতি, শৃঙ্খলা ও আচরণবিধি অনুসারে পরিচালিত হয়। সংগঠনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম বজায় রাখার স্বার্থে প্রয়োজনে কোনো সদস্যের সদস্যপদ বাতিল, স্থগিত বা সীমিত করা হতে পারে।
এই সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী বোর্ড পর্যালোচনা করে গ্রহণ করে।
সদস্যপদ বাতিল বা স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট সদস্যকে পূর্বে অবহিত করা হতে পারে, এবং প্রয়োজনে ব্যাখ্যা প্রদানের সুযোগও দেওয়া যেতে পারে।
বিবিডিসি সর্বদা বিশ্বাস করে—একজন স্বেচ্ছাসেবক সংগঠনের নীতিমালা ও সম্মান অক্ষুণ্ণ রেখে সমাজের কল্যাণে কাজ করবেন।
আমাদের কার্যক্রম ও আপনার ভূমিকা
- স্বাস্থ্যসেবা ও সচেতনতা
- ইভেন্ট ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট
- ক্রিয়েটিভ কন্টেন্ট ও মিডিয়া
- ফান্ডরাইজিং ও পার্টনারশিপ
আমাদের নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। এই টিমের সদস্য হিসেবে আপনি সরাসরি ইভেন্টগুলোতে অংশ নেবেন এবং মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করবেন।
আপনার কাজ:
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে সহায়তা করা (যেমন: রোগী রেজিস্ট্রেশন, ভিড় নিয়ন্ত্রণ)।
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কাজে সাহায্য করা।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (যেমন: প্রেশার, ওজন, ব্লাড গ্রুপ নির্ণয়) তে অংশ নেওয়া।
বিশেষ দিবসগুলোতে (যেমন: বিশ্ব ডায়াবেটিস দিবস) সচেতনতামূলক র্যালি বা প্রচারণায় অংশ নেওয়া।
এই ভূমিকাটি আপনার জন্য যদি: আপনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী হন, স্বাস্থ্যসেবায় আগ্রহী হন, অথবা মানুষের স্বাস্থ্যের উন্নতিতে সরাসরি অবদান রাখতে চান।
বিবিডিসি-এর প্রতিটি আয়োজনকে সফল করার পেছনের কারিগর হোন আপনি। এই টিম ইভেন্টের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে কাজ করে। শীতবস্ত্র বিতরণ হোক বা কোনো ওয়ার্কশপ, আপনার সাংগঠনিক দক্ষতাই হবে মূল চালিকাশক্তি।
আপনার কাজ:
ইভেন্টের জন্য পরিকল্পনা ও বাজেট তৈরি করা।
ভেন্যু ঠিক করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম (লজিস্টিকস) ম্যানেজ করা।
ইভেন্টের দিন ভলান্টিয়ারদের বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া ও তদারকি করা।
অনলাইন বা অফলাইন ক্যাম্পেইনের প্রচারণায় অংশ নেওয়া।
এই ভূমিকাটি আপনার জন্য যদি: আপনার মধ্যে ভালো সাংগঠনিক দক্ষতা থাকে, আপনি চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় কাজ করতে পারেন এবং একটি সফল আয়োজন সম্পন্ন করার মাধ্যমে আনন্দ পান।
বিবিডিসি-এর সুন্দর গল্পগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আপনার তৈরি একটি ডিজাইন, একটি ছবি বা একটি ভিডিও হতে পারে অন্যের অনুপ্রেরণার উৎস। এই টিম আমাদের সকল ডিজিটাল কার্যক্রম পরিচালনা করে।
আপনার কাজ:
ইভেন্টের অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করা (ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি)।
সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় পোস্টার, ব্যানার ডিজাইন করা (গ্রাফিক ডিজাইন)।
সংক্ষিপ্ত ভিডিও বা ডকুমেন্টারি এডিট করা।
আমাদের ওয়েবসাইট বা ব্লগের জন্য বাংলায় আর্টিকেল বা রিপোর্ট লেখা।
এই ভূমিকাটি আপনার জন্য যদি: আপনি একজন লেখক, গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার, ভিডিও এডিটর হন অথবা ডিজিটাল মার্কেটিং-এ আগ্রহী হন।
আমাদের প্রজেক্টগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় অর্থ ও রিসোর্স সংগ্রহ করা এই টিমের প্রধান কাজ। আপনাকে নতুন ডোনার বা স্পন্সরদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং আমাদের কাজগুলো তাদের কাছে তুলে ধরতে হবে।
আপনার কাজ:
বিভিন্ন ফান্ডরাইজিং ক্যাম্পেইন (অনলাইন/অফলাইন) ডিজাইন ও পরিচালনা করা।
বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বা দাতা সংস্থার সাথে যোগাযোগ করা।
স্পন্সরশিপ বা পার্টনারশিপের জন্য প্রোপোজাল (Proposal) লেখা।
ডোনারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
এই ভূমিকাটি আপনার জন্য যদি: আপনার কমিউনিকেশন স্কিল (যোগাযোগ দক্ষতা) ভালো হয়, আপনি মানুষকে কোনো ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারেন এবং নেটওয়ার্কিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
ভলান্টিয়ার হওয়ার সহজ ৪ টি ধাপ
-
ধাপ ১
নিচের আবেদন ফর্মটি পূরণ করুন।
-
ধাপ ২
আমাদের টিম আপনার আবেদন রিভিউ করবে।
-
ধাপ ৩
প্রাথমিকভাবে নির্বাচিত হলে আপনার সাথে কল/ম্যাসেঞ্জার/হোয়াটসএপ এর মাধ্যমে যোগাযোগ করা হবে।
-
ধাপ ৪
আপনি আমাদের মানদণ্ডে উপযুক্ত হলে আপনাকে বিবিডিসি'র স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
আগ্রহী? এখনই আবেদন করুন!
ফর্মটি পূরণ করুন, আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো।
WhatsApp এ যোগাযোগ করতে ক্লিক করুন